শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কালীগঞ্জে বিনামূল্যে কৃষি প্রণোদনা পেল ৭ শতাধিক কৃষক

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় ৭২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার এস. এম. ইমাম রাজী টুলু এ কৃষি প্রণোদনা বিতরণ করেন। কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম। কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে রবি/২০২৪-২৫ মৌসুমে গম, সরিষা, শীতকালীন পেঁয়াজ ও মুগ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৭২০ জন কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এ কর্মসূচীর আওতায় উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় সরিষা চাষে আগ্রহী ৬০০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। গম চাষে আগ্রহী ৩০ কৃষকের প্রত্যেককে ২০ কেজি গম বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। পেঁয়াজ চাষে আগ্রহী ৬০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি পেঁয়াজ বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। মুগ চাষে আগ্রহী ৩০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি মুগ বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com