শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কালিয়ায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ!

কালিয়া (নড়াইল) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

নড়াইলের কালিয়ায় কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ। ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সুর্যমুখী, চিনা বাদাম, মশুর ও খেসারীর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পৌরসদরসহ উপজেলার ১৪টি ইউনিয়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্ভোধন করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামানের সভাপতিত্বে ও উপ সহকারী কৃষি অফিসার এস,এম আবুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়াইল খামার বাড়ী কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আশেক পারভেজ। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইভা মল্লিক, উপজেলা মৎস্য অফিসার আবু রায়হান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজি, কালিয়া প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোর্শেদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা এবং উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রান্তিক চাষীরা। উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি কর্মসূচি প্রণোদনার আওতায় কালিয়ায় ৫ হাজার ৫শত ৫০ জন প্রান্তিক কৃষকদের মাঝে পর্যায়ক্রমে এ সকল উপকরণ বিতরণ করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com