বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম ::
সাপাহারে ধানের জমিতে আগাছা নাশক স্প্রে করে ফসল বিনষ্ট দক্ষ জনশক্তি ও নিরাপদ অভিবাসনেই খুলবে সমৃদ্ধির দ্বার: কয়রায় বিএমইটি’র সেমিনার কালিয়ায় মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে শিশু-কিশোরদের মাঝে চিত্রাংকন কবিতা রচনা প্রতিযোগিতা পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে মতবিনিময় সভা দুর্গাপুর প্রেসক্লাবের রজতজয়ন্তী উদযাপন রায়পুরে অঘোষিত হরতাল, আঞ্চলিক মহাসড়ক ফাঁকা! নগরকান্দায় কে এম ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল কালিয়ার নোয়াগ্রামে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষ, ১৪জন গুলিবিদ্ধসহ আহত ২৫, আটক ২০ মুন্সিগঞ্জে স্বৈরাচার নেতার তোরণ ঘিরে মিরকাদিমে তোলপাড়

আসছে ব্যাচেলর পয়েন্টের পঞ্চম সিজন

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

এই সময়ের অন্যতম দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট।’ কাজল আরেফিন অমি পরিচালিত নাটকটির পরপর চারটি সিজন দারুণ সাফল্য পেয়েছে। ভক্ত অনুরাগীদের অনুরোধে এবার আসতে চলেছে পঞ্চম সিজন। গেল কয়েক মাস ধরেই আলোচনা চলছিল নাটকের নতুন মৌসুম নিয়ে। তবে ভাসা ভাসা গুঞ্জনে যেন তৃপ্তি মিলছিল না ভক্তদের! অবশেষে সুসংবাদ দিলেন ব্যাচেলর পয়েন্ট নির্মাতা। জানালেন, এবার পঞ্চম সিজন আনবেন তিনি।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কাজল আরেফিন অমি। তবে সবকিছুই এখন পর্যন্ত পরিকল্পনা পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন এই নির্মাতা। সম্প্রতি নিজের ফেসবুক স্ট্যাট্যাসে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ফাইভ নির্মাণের ইঙ্গিত দেন অমি। তার সেই স্ট্যাটাসের সূত্র ধরেই যোগাযোগ করা হলে নির্মাতা জানান, ‘হ্যাঁ, ব্যাচেলর পয়েন্ট ফাইভ নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে সবকিছুই এখনও পরিকল্পনা পর্যায়ে রয়েছে। কাজ শুরু হয়নি।’
অমি আরো বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট ফাইভ বানাতে পারি। দর্শকরা কবে থেকে পর্দায় দেখতে পারবেন, এ বিষয়ে এখনই নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না। কারণ পুরো বিষয়টা পরিকল্পনা পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক করেই কিছুদিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা দেবো।’ তবে নির্মাতা এটুকু নিশ্চিত করেন যে, ২০২৫ সালেই পর্দায় দেখা যেতে পারে পাশা, হাবু, শুভ, কাবিলা, অন্তরাদের গল্প।
২০১৭ সালে শুরু হওয়া এই ধারাবাহিক একে একে ৪টি সিজন নিয়ে আসে। প্রতিটি সিজনেই দর্শকমহলে দারুণ সাড়া ফেলে একদল ব্যাচেলর দিয়ে তৈরি এই ধারাবাহিকের গল্প। সবশেষ ২০২২ সালের ২৪ ডিসেম্বর ১১৬তম পর্ব প্রচারের মধ্য দিয়ে শেষ হয় ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৪।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com