শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফ সুসি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ পেয়েছেন সুসি উইলস। ৬৭ বছর বয়সী সুসি প্রথম নারী হিসেবে এই পদে নিয়োগ পেলেন। গতকাল বৃহস্পতিবার তার নাম ঘোষণা করেন দেশটির সদ্য নির্বাচিত রিপাবলিকান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের নির্বাচনী প্রচার কার্যক্রম-সংক্রান্ত দুই ব্যবস্থাপকের একজন সুসি। আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। শপথ গ্রহণের আগেই ট্রাম্প প্রশাসন সাজানোর কাজ সারবেন। গুরুত্বপূর্ণ বিভিন্ন পদের জন্য পছন্দের ব্যক্তিদের বাছাই করার অংশ হিসেবে প্রথম সুসির নাম ঘোষণা করলেন এই সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট।
হোয়াইট হাউজের চিফ অব স্টাফ মূলত প্রেসিডেন্টের প্রশাসনিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি হোয়াইট হাউজের কর্মীদের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বও সামলান। এছাড়া প্রেসিডেন্টের প্রতিদিনের কর্মসূচি ঠিক করার পাশাপাশি সরকারি বিভাগ ও আইনপ্রণেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন চিফ অব স্টাফ।
নাম ঘোষণার সময় ট্রাম্প বলেন, ‘সুসি কঠোর পরিশ্রমী ও সর্বজনীনভাবে প্রশংসিত। আমি জানি দেশের জন্য সুসি তার সর্বোচ্চ শ্রমটা দেবেন।’
সুসি যুক্তরাষ্ট্রকে গৌরবান্বিত করবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই উল্লেখ করেন তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com