শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দরজায় ধাক্কা খেয়ে আহত শাকিব খান

বিনোদন
  • আপডেট সময় শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

শাকিব খান ভারতের মুম্বাইয়ে ‘বরবাদ’ সিনেমার শুটিং করছেন। এর মাঝেই দুর্ঘটনার খবর পাওয়া গেছে। জানা গেছে শুটিং ফ্লোরের একটি দরজায় আঘাত পেয়ে আহত হয়েছেন এ অভিনেতা। চোখের ঠিক ওপরে এ আঘাত পেয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন এ সিনেমার নির্মাতা মেহেদী হাসান। মেহিদী হাসান জানান, শাকিব খানকে দ্রুত মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরপর সেখানে সিটি স্ক্যান করানো হয়। চিকিৎসক জানান, আপাতত ভয়ের কোনো কারণ নেই। তবে ব্যথানাশক ওষুধ দিয়েছেন। কিছু সময় তাকে বিশ্রামে থাকতে হবে। ‘বরবাদ’ সিনেমার শুটিং চলছে ভারতের মুম্বাইয়ের ইলোরা স্টুডিওতে। সিনেমার নির্মাতা গতকাল শুক্রবার রাতে গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে।
তিনি আরও বলেন, ‘আমাদের একটি দৃশ্য ছিল- দরজা খুলে বের হয়ে যাবেন শাকিব ভাই। সেভাবেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়। হঠাৎ সেই দরজা খুলতে গিয়ে শাকিব ভাইয়ের কপালে আঘাত লাগে। এতে ভ্রুর কিছু অংশ কেটে যায়। আঘাতের সঙ্গে সঙ্গে আমরা শুটিং বন্ধ করে দিই। পাশেই একটি হাসপাতাল ছিল, সেখানে ছুটে যাই। প্রয়োজনীয় টেস্ট করাই। চিকিৎসক আমাদের আশ্বস্ত করেন, ভয়ের কিছু নেই। তাকে প্রয়োজনীয় সব ওষুধপত্র দেওয়া হয়েছে।’
শাকিব খান ‘বরবাদ’ শুটিংয়ে অংশ নিতে গত ২২ অক্টোবর মুম্বাইয়ের যান। সেখানকার একটি স্টুডিওতে ২৪ অক্টোবর থেকে শুটিংয়ে অংশ নেন এ নায়ক। অন্যদিকে আসছে ১৫ নভেম্বর মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত ‘দরদ’ সিনেমা। একসঙ্গে ২০টি দেশে এ মুক্তি পাবে বলে জানা গেছে। এটি দারুণ জনপ্রিয়তা পাবে বলে আশা করছেন এ সিনেমার নির্মাতা অনন্য মামুন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com