শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বারবার চোখে অন্ধকার দেখা কীসের লক্ষণ?

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

হঠাৎ করেই মাথা ঘুরে চোখের সামনে অন্ধকার দেখেন অনেকেই। ঘন ঘন এমন ব্ল্যাক আউট হয়ে যাওয়ার লক্ষণ কিন্তু গুরুতর হতে পারে। তাই প্রায়ই চোখে অন্ধকার দেখলে সতর্ক হয়ে যান।
এমন হওয়ার কারণ কী?
অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন: বারবার চোখে অন্ধকার দেখার কারণ হিসেবে প্রথমেই উঠে আসে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশনের নাম। শরীরের রক্তচাপ কমে গেলে মাথা ঘোরে ও চোখে অন্ধকার দেখতে পারেন।
ডিহাইড্রেশন: একই সঙ্গে শরীরে পানির অভাব ঘটলে বা ডিহাইড্রেশনের কারণেও চোখের সামনে সবকিছু কালো দেখতে পারেন কেউ কেউ।
অ্যামরোসিস ফিউগাক্স: এই রোগের কারণে একটি বা দুটি চোখেই দেখতে সমস্যা হতে পারে। এই রোগের কারণে রেটিনায় রক্ত সঞ্চালন ব্যাহত হয়। ফলে রক্তচাপ কমে গিয়ে চোখে অন্ধকার দেখায়।
মস্তিষ্কে যখন যথাযথ পরিমাণে রক্ত পৌঁছায় না, তখন চোখের সামনে কালো হয়ে যেতে পারে। এর কারণে আরও গুরুতর রোগ হতে পারে।
গুরুতর রোগের ক্ষেত্রে: ব্রেইন টিউমার, মাল্টিপল স্ক্লেরোসিস, গ্লুকোমার কারণে মাথা ঘোরা, ক্লান্তি, অবসাদ কিংবা চোখের সামনে অন্ধকার দেখতে পারেন।
চোখে ছানি পড়লে: চোখে যখন কারো ছানি পড়তে শুরু করে, তখনও আপনি চোখে কালো দেখতে পারেন। অনেক সময় একটি কালো বিন্দুও নজরে আসে। এসব লক্ষণ দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় ও সঠিক চিকিসা গ্রহণ করলে দ্রুত এ সমস্যা থেকে মুক্তি মিলবে। সূত্র: এবিপি লাইভ




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com