শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরতে চারুশিল্পীদের ভূমিকা পালন করতে হবে : অধ্যাপক ড. আব্দুস সাত্তার

খবরপত্র ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চারুশিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুস সাত্তার বলেন, বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরতে চারুশিল্পীদের ভূমিকা পালন করতে হবে। মনে রাখতে হবে শিল্প হলো সভ্যতার মুখচ্ছবি, তাই আমাদের সভ্যতা বিশ্ববাসী তাদের কর্মেই প্রকাশিত হবে।
তিনি গতকাল ৯ নভেম্বর শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ চারু শিল্পী পরিষদ আয়োজিত জাতীয় সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে এ কথা বলেছেন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড আব্দুর রব । চারুশিল্পী পরিষদ সভাপতি ইব্রাহীম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন অধ্যাপক ড আব্দুস সাত্তার । বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক চেয়ারম্যান ড মিজানুর রহমান ফকির, সাবেক চেয়ারম্যান প্রাচ্যকলা বিভাগ অধ্যাপক আব্দুল আজিজ,গীতিকার ও শিল্প সাহিত্য গবেষক ড আ জ ম ওবায়দুল্লাহ। আরো বক্তব্য রাখেন বিসিএ এর সভাপতি আবেদুর রহমান , বাচিক শিল্পী শরীফ বায়েজীদ মাহমুদ, লেখক ও গবেষক ড মোস্তফা মনোয়ার,সেক্রেটারি চারুশিল্পী পরিষদ ড আব্দুর রহীম , সাংবাদিক ও কথা সাহিত্যিক হারুন ইবনে শাহাদাত প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মোফাচ্ছির আহমদ ফয়েজী।
প্রধান বক্তা অধ্যাপক ড আব্দুর রব বলেন,সাংস্কৃতিক আগ্রাসন মোকাবেলায় চারুশিল্পীদের ভূমিকা রাখতে হবে। আমাদের দেশের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে বিশ্বাসী শিল্পীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
ড আ জ ম ওবায়দুল্লাহ বলেন, বিগত আগস্ট বিপ্লবে চারুশিল্পীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার প্রমাণ আমাদের দেয়ালে আঁকা গ্রাফিতিগুলো। ছবি মানসিক বিকাশে সহায়তা করে, সাইকো থেরাপির ভূমিকা পালন করে। শরীফ বায়েজীদ মাহমুদ বলেন, চারুশিল্পী পরিষদের কাজ শিশু কিশোরদের মাঝেও ছড়িয়ে দিতে হবে। একটি শিশু শাখা খোলার জন্য আমি পরামর্শ দিচ্ছি। অধ্যাপক ড মিজানুর রহমান ফকির বলেন, চারুশিল্পী পরিষদের কাজ আরও জোরদার করতে হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com