শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নগরকান্দা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি শওকত শরীফ, সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন লিটন সম্পাদক লিয়াকত হোসেন

বিশেষ প্রতিনিধি ফরিদপুর
  • আপডেট সময় শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

ফরিদপুরের নগরকান্দা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি দিনকাল পত্রিকার প্রতিনিধি শওকত আলী শরীফ, সিনিয়র সহ-সভাপতি দৈনিক খবরপত্রের বিশেষ প্রতিনিধি বেলায়েত হোসেন লিটন ও সাধারণ সম্পাদক মানবজমিন পত্রিকার প্রতিনিধি লিয়াকত হোসেন নির্বাচিত হয়েছেন। শনিবার (৯ নভেম্বর) নগরকান্দা প্রেসক্লাবের দ্বি- বার্ষিক নির্বাচন-২০২৪ এর ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নগরকান্দা সদরের শহীদ মুক্তিযোদ্ধা আক্রামুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয় হলরুমে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের মোট ৩৬ জন সদস্যের মধ্যে ৩৫ জন সদস্য ভোটাধিকার প্রদান করেন। শনিবার নির্বাচনে সহ- সভাপতি পদে নির্বাচিত হয় এহসানুল হক মিয়া (খোলাচোখ)। এছাড়া এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় সহ- সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু (বাংলাদেশ সমাচার), কোষাধ্যক্ষ মিজানুর রহমান মোল্লা (সময়ের আলো), প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক শাহিদুজ্জামান শাহিদ (দেশকাল), সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ফয়সাল হোসেন (খোলা কাগজ), কার্যকরী সদস্য সাইফুল ইসলাম সাইফ (আমার সংবাদ), হাবিবুর রহমান পান্নু (ফরিদপুর কন্ঠ) ও মনিরুজ্জামান মোল্লা তুহিন (আনন্দ টিভি)। প্রধান নির্বাচন কমিশনার একেএম সাইয়াদুর রহমান বাবলু, মাহবুব আহাদ ও শামসুল হুদা হুদু কমিশনারের দ্বায়িত্ব পালন করেছে। নির্বাচনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাসুম বিল্লাহ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সফর আলী, শহীদ আক্রামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুব আলী মিঞা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, জেলার বিভিন্ন প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com