রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাজবাড়ীতে জামায়াতের রুকন সম্মেলন

রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

দীর্ঘ ১৫ বছর পরে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত রাজবাড়ী পৌর কমিউনিটি সেন্টার হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাড. মো. নূরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও ফরিদপুর অঞ্চলের পরিচালক এ. এইচ. এম হামিদুর রহমান আযাদ। জানা গেছে, সর্বশেষ ২০০৯ সালে জেলা জামায়াতের রুকন সম্মেলন হয়েছিন। দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত সম্মেলনে অ্যাড. নূরুল ইসলাম পুনরায় জেলা জামায়াতের আমীর নির্বাচিত হয়েছেন। এছাড়া ১৯ জন সূরা সদস্য নির্বাচিত হয়েছেন। যারা জেলার জামায়াতের সেক্রেটারি নির্বাচিত করবেন। আগামী দুই বছর নবগঠিত কমিটি জেলার দায়িত্ব পালন করবেন। সম্মেলনে ৫৩৭ জন ভোটারসহ আমন্ত্রিত জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সেচ্ছাসেবীবৃন্দ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com