শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে হেনস্তাকারীদের বিচার দাবি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

সুইজারল্যান্ডের জেনেভায় আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে হেনস্তাকারীদের যথোপযুক্ত বিচার দাবি করেছেন ডিবেট ফর ডেমোক্রেসি নেতৃবৃন্দ।
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ এক লিখিত বার্তায় বলেন, সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের রাষ্ট্রীয় সফরকালে যারা এই ধরণের ঘৃণিত কাজ করেছে তাদের অতি দ্রুত চিহ্নিত করতে হবে। একই সাথে সুইজারল্যান্ডের আইন অনুযায়ী বাংলাদেশ দূতাবাসকে আইনগত পদক্ষেপ নেয়ার আহ্বানও জানান তিনি। তিনি বলেন, দুষ্কৃতিকারীরা পতিত সরকারের রাজনৈতিক দলের অনুসারী। প্রবাসে বাংলাদেশ সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে তারা এই অপকর্ম করেছে। দুস্কৃতিকারীদের এমন কার্যকলাপের দায় জেনেভাস্থ বাংলাদেশ মিশন এড়াতে পারে না। জুলাই-আগস্টের ছাত্র-জনতার বিপ্লবকালীন সময়ে ড. আসিফ নজরুলের সাহসী ও দূরদর্শী ভূমিকা জাতি সবসময় মনে রাখবে। জাতীয় মর্যাদা সমুন্নত রাখতে দেশে-বিদেশে যাতে আর কেউ এই ধরণের অপকর্মের পুনরাবৃত্তি করতে না পারে তার জন্য সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com