শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সংস্কার ও পুননির্মাণে মাবিয়া-নজির ফাউন্ডেশনকে আর্থিক সহায়তা প্রদান করল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনী জেলার কিছু সংখ্যক অসহায় ও গরীব পরিবারকে বসতঘর
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচীর অংশ হিসেবে ০৭ নভেম্বর ২০২৪ইং তারিখে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনী জেলার কিছু সংখ্যক অসহায় ও গরীব পরিবারকে বসতঘর সংস্কার ও পুননির্মাণে মাবিয়া-নজির ফাউন্ডেশনকে ৫.০০ (পাঁচ লক্ষ) টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। ০৭ নভেম্বর ২০২৪ইং তারিখে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সচিব মোঃ আবুল বাশার মাবিয়া-নজির ফাউন্ডেশন এর চেয়ারম্যান এস এম হুমায়ুন পাটওয়ারী এর নিকট উক্ত অনুদানের চেক হস্তান্তর করেন। উক্ত অনুদানের চেক হস্তান্তরকালে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র ভিপি ও ডেপুটি কোম্পানি সচিব এ. এইচ. এম. আশরাফ উদ্দিন, এফএভিপি মোঃ সানাউর রশিদ (সাগর), জেএভিপি ও জনসংযোগ বিভাগের ইনচার্জ (চলতি দায়িত্ব) কে. এম. হারুনুর রশীদ এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন এর এক্সিকিউটিভ অফিসার মোঃ কামাল মিয়া উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com