শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চট্টগ্রামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ অঞ্চলের ব্যবসায় উন্নয়ন সম্মেলন ৯ নভেম্বর ২০২৪, শনিবার, চট্টগ্রামের নেভি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এ সময় তিনি চট্টগ্রাম অঞ্চলে খেলাপী বিনিয়োগ আদায়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাদারিত্ব ও আমানতদারিতার সাথে কাজ করার জন্য ব্যাংক কর্মকর্তারে নির্দেশনা দেন। শরীয়াহ’র উদ্দেশ্যের আলোকে স্থানীয় আমানত স্থানীয়ভাবে বিনিয়োগ, নতুন উদ্যোক্তা তৈরি, শ্রমঘন উৎপাদনমুখী ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং কৃষিখাতে বিনিয়োগ সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করেন তিনি।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলীর সভাপতিত্বে সম্মেলনে ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোঃ আবদুল কুদ্দুছ এবং অডিট কমিটির চেয়ারম্যান মোঃ রাগিব আহসান এফসিএ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মোঃ ইয়াহিয়া, উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আকমল হোসেনসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধান, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ অঞ্চলের আঞ্চলিক প্রধান এবং এ অঞ্চলের সকল পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com