শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফল চিবিয়ে খাবেন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

শরীর সুস্থ রাখতে নিয়মিত ফল খাওয়ার বিকল্প নেই। বিশেষ করে ঋতুভেদে মৌসুমী সব ফল খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। নিয়মিত ফল খেলে আপনার ওজনও থাকবে নিয়ন্ত্রণে। তবে ফল কীভাবে খাবেন? অর্থাৎ চিবিয়ে নাকি রস করে খাবেন? চিকিৎসকদের মতে, রস করে খাওয়ার পরিবর্তে ফল চিবিয়ে খেলেই পুষ্টিগুণ বেশি মেলে। কারণ ফলের মধ্যে বিশেষ করে ফলের খোসা, বাইরের অংশ এগুলোতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা স্বাস্থ্যের জন্য উপকারী। ফল রস করে খেলে এর ফাইবার নষ্ট হয়ে যায়। ফলে ওই ফাইবারের গুণ আর পাওয়া যায় না। তাই চেষ্টা করুন ফল চিবিয়ে খেতে। তাহলে একটি ফল খেলে এর পুষ্টিগুণ পুরোটাই আপনার শরীরে প্রবেশ করবে। আবার অনেক ফলের খোসাতেও আছে প্রচুর গুণ। তাই সেসব ফলের খোসা না ফেলে খোসাসহ খেতে পারলেই ভালো। তবে পেটের সমস্যা থাকলে ফলের খোসা বাদ দিয়ে খাওয়াই ভালো।
তবে যাদের দাঁতের সমস্যা আছে অথবা চিবিয়ে খেতে কষ্ট হয় তারা ফলের রস করে খেতে পারেন। আবার শিশুদেরও ফলের রস পান করাতে পারেন। তবে শিশু একটু বড় হতে শুরু করলে অবশ্যই তাকে ফল চিবিয়ে খাওয়ানোর অভ্যাস করুন। আর অবশ্যই প্যাকেটজাত ফলের রস পান করা থেকে নিজেকে বিরত রাখুন। দোকান থেকে ফল কিনে ভালো করে ধুয়ে নিয়ে তা খান। যাদের অ্যাসিডিটির সমস্যা আছে, তারা কখনো খালি পেটে ফল খাবেন না। ফল খাওয়ার আগে সামান্য কিছু খেয়ে নেওয়া জরুরি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com