শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এখনো ফ্যাসিবাদী গোষ্ঠী কিভাবে রাজনীতি করার কথা বলে বুঝি না : সালাহউদ্দিন

সাইফুর রহমান:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘দেশে এখনো ফ্যাসিবাদী গোষ্ঠী কিভাবে মুক্ত বাতাসে ঘুরে বেড়ায়। কিভাবে দেশে রাজনীতি করার কথা বলে আমরা বুঝি না।’ গতকাল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় আহতদের তারেক রহমানের পক্ষ থেকে পাঁচ লাখ টাকা সহায়তা দেয়া হয়। হাসপাতাল পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তারা আহতদের চিকিৎসার খোঁজখবরও নেন। সালাউদ্দিন বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন আহতদের পাশে থাকতে। তাৎক্ষণিকভাবে গতরাতে তিনি পাঁচ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন। সেটা পৌঁছে দিতে এসেছি এখানে।’ তিনি বলেন, ‘আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেলে সব আহতদের পুনর্বাসন করা হবে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com