শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের সুপারিশ  ‘বিবেচনায় রয়েছে’: বদিউল আলম

শাহ্জাহান সাজু:
  • আপডেট সময় শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

সরাসরি ভোটের মাধ্যমে দেশের প্রেসিডেন্ট নির্বাচিত করার সুপারিশ পাওয়ার পর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, ‘বিষয়টি বিবেচনায় রয়েছে।’ গতকাল শনিবার নির্বাচন কমিশন ভবনে সংস্কার কমিশনের সঙ্গে সিনিয়র সাংবাদিকদের মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি।
বদিউল আলম বলেন, ‘সভায় অংশগ্রহণকারীরা রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি ও স্থানীয় সরকার নির্দলীয় হওয়ার কথা বলেছেন। কিন্তু সংসদীয় পদ্ধতি নয়, কারণ ওখানে দলীয়করণ হতে পারে। অর্থের উৎসের সচ্ছতা যেনো নিশ্চিত হয় সেটাও বলা হয়।’
তিনি বলেন, ‘মতবিনিময়ে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন করা, হলফনামা যাচাই-বাছাই করা, কত শতাংশ ভোট পেলে নির্বাচিত হবে, ‘না’ ভোট ফিরিয়ে আনার কথা বলা হয়।’
এছাড়া বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া যাবে না, কারচুপি, অনিয়ম এবং ভুয়া নির্বাচনের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার কথা সুপারিশে বলা হয় বলে জানান বদিউল আলম।
তিনি বলেন, ‘ মতবিনিময় সভায় নির্বাচন কমিশন নিয়োগ আইন সংস্কার, গণমাধ্যমের মালিকানার সঙ্গে যুক্তরা নির্বাচন করতে পারবে না, ব্যবসায়িক সংগঠনে নির্বাচিত প্রতিনিধি রাখাসহ বিভিন্ন সুপারিশ করা হয়।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com