শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মাইলস্টোন কলেজে নবম শ্রেণির বালিকাদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শাহ বুলবুল:
  • আপডেট সময় শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

জমজমাট আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজে। উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত কলেজের স্থায়ী ক্যাম্পাস মাঠে অনুষ্ঠিত খেলায় অংশগ্রহণ করেন নবম শ্রেণির সকল বালিকা। এসময় তারা উচ্চ লাফ, দীর্ঘ লাফ, দড়ি লাফ, সাইক্লিং, হ্যান্ডবল, দৌড় প্রতিযোগিতা ছাড়াও বিভিন্ন একক ও দলগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। গত ২১ নভেম্বর অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জহিরুল হক, মিজানুর রহমান খান, ইফতেখার হোসেন, একাডেমিক পরিচালক জিয়াউন নাহার, শামীম মুন্সি, জাকিয়া সুলতানা, শারিরীক শিক্ষা ও খেলাধুলা বিভাগের প্রভাষক শিপ্রা বিশ্বাস এবং মো. নাসিরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের শেষাংশে বিভিন্ন ইভেন্টে বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। এসময় তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পাঠ গ্রহণের পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। আজকের প্রতিযোগিতায় বালিকাদের সাবলীল অংশগ্রহণ চিহ্নিত করবে আমাদের এগিয়ে চলার পথকে।’ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মাইলস্টোন কলেজের নবম শ্রেণির সকল বালিকা এবং বিজয়ীদের আন্তরিক ধন্যবাদ জানান অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com