রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কালীগঞ্জে দরিদ্র কৃষকের ধান কেটে দিল পৌর কৃষক দল

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নব গঠিত পৌর কৃষক দল দরিদ্র কৃষকদের ধান কেটে ঘরে পৌছে দেওয়ার কাজ শুরু করেছে। গতকাল (শনিবার) সকাল ১০ টায় উপজেলার বদিলা পাড়া গ্রামের দরিদ্র কৃষক আলা উদ্দিনের দেড় বিঘা জমির ধান কাটার মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু করে পৌর কৃষক দলের নেতা কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর কৃষক দলের নব গঠিত কমিটির আহ্বায়ক ক্বারী ফুরকান আলী, সদস্য সচিব ইয়ানুর রহমান, সদস্য জাহিদুল ইসলাম, তৌফিক সহ পৌর কৃষক দলের একাধিক নেতা কর্মী । দরিদ্র চাষিদের ধান কেটে ঘরে পৌছে দেওয়া কর্মসূচি শুরু করে পৌর কৃষক দলের আহ্বায়ক ক্বারী ফুরকান আলী জানান, কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুুল ইসলাম হামিদের নির্দেশে আমরা দরিদ্র চাষীদের ধান কেটে ঘরে পৌছে দিচ্ছি। অনেক চাষী আর্থিক সংকটের কারনে ধান কেটে ঘরে তুলতে পারছেন না। তাই আমরা আমাদের নেতার নির্দেশে এ কর্মসূচি শুরু করেছি। আমাদের এ কাজ অব্যাহত থাকবে। কালীগঞ্জ পৌর কৃষক দলের সদস্য সচিব ইয়ানুর রহমান জানান, আমরা চাই কৃষকদল কৃষকদের কল্যাণেই কাজ করবে। সে ধারাবাহিকতায় আমরা কাজ শুরু করেছি। কৃষকদের উপকারের স্বার্থে আমরা তাদের পাশে সব সময় থাকবো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com