শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম ::
তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর বড়লেখা উপজেলার দক্ষিণভাগ পাহাড়ি জনপদ কাশেম নগরের রহস্যঘেরা বাংলোবাড়ি এখন থানা পুলিশ ও গোয়েন্দা নজরদারিতে গজারিয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় শীতবস্ত্র বিতরণ বগুড়া সদরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রায়পুরে দায়িত্বরত গ্রাম পুলিশের পোশাক ছিঁড়ে মারধর আহত দুই শেরপুরে সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ সভাপতি মিজান, সাধারণ সম্পাদক মন্টু ফুলবাড়ীতে ৪টি ইটভাটায় অভিযানে ৬ লাখ টাকা জরিমানা দেশে শান্তি প্রতিষ্ঠায় সুফিবাদী উদারধারার মানবিক ইসলামের প্রসার ঘটাতে হবে লালমোহনে নবনির্মিত সড়কের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

গোল করেও দলকে জেতাতে পারলেন না রোনালদো

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

গোল করেও দলকে জেতাতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। তার গোলের পরও হেরেছে আল নাসের। সৌদি প্রো লিগের শিরোপার দৌড় থেকে ক্রমেই ছিটকে পড়ছে তারা। লিগে এবার আল নাসের হেরেছে আল কাদিসিয়াহর কাছে। শুক্রবার আল-আউয়াল পার্কে ২-১ গোলে হেরেছে তারা। রোনালদোর গোলে এগিয়ে গেলেও কুইনোনেস ও আবামেয়াংয়ের গোলে জয় পায় কাদিসিয়াহ।
এদিন অবশ্য ম্যাচজুড়ে আল নাসর আধিপত্য দেখিয়েছে। বলের দখল থেকে শুরু করে আক্রমণ- সব কিছুতেই এগিয়ে ছিল তারা। ২০টি শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখতে পেরেছে রোনালদোরা। যেখানে মাত্র ১০ বার শট নিয়েছে কাদিসিয়াহ। আল নাসের প্রথম সুযোগ পায় ১৫ মিনিটে। অ্যাঞ্জেলোর শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। আর ২২ মিনিটে হতাশ হতে হয় সাদিও মানেকে। তার শট ঠেকিয়ে দেন কাদিসিয়াহর গোলরক্ষক। ফিরতি শটেও সুবিধা করতে পারেননি আল ঘারিব। তবে ৩২ মিনিটে রোনালদো আর ব্যর্থ হননি। আল কাদিসিয়াহর গোলরক্ষকের হাত ফসকে যাওয়া বল জালে পাঠান পর্তুগিজ মহাতারকা। এবারের লিগে এটি তার সপ্তম গোল। সব মিলিয়ে এই মৌসুমে ১৬ ম্যাচে ১১ গোল করেছেন তিনি। তবে ৫ মিনিট পরেই সমতায় ফেরে আল কাদিসিয়াহ। কুইনোনেসের শট এক ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ায়। ১-১ গোলের সমতা নিয়ে দু’দল বিরতিতে যায়।
৫০ মিনিটে আবামেয়াংয়ের গোলে এগিয়ে যায় কাদিসিয়াহ। হেডে বল জালে পাঠান তিনি। ২-১ গোলের লিড পায় স্বাগতিকেরা। যেই লিড আর ভাঙতে পারেনি নাসের। বেশ কয়েকটি বড় আক্রমণ চালালেও ফল আসেনি।
এই হারে ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই থাকল আল নাসর। এক ম্যাচ করে কম খেলে ২৮ ও ২৭ পয়েন্ট নিয়ে এক ও দু’য়ে নেইমারের আল হিলাল ও করিম বেনজেমার আল ইত্তিহাদ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com