বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ব্রহ্মপুত্রের ভাঙ্গন রোধের দাবীতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

কুড়িগ্রামের উলিপুরের সাহেবের আলগা ইউনিয়ন ও রৌমারীর চরশৈলমারী ইউনিয়নে ব্রম্মপুত্র নদের ভাঙ্গন রোধের দাবীতে শিক্ষার্থা ও এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন প্লেকাড নিয়ে কোমলমতি শিক্ষার্থীরা অভিবাবক ও এলাকাবাসি নদীর তীরে দাড়িয়ে স্লোগান দিচ্ছে নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান ও বসতবাড়ি নদী ভাঙ্গন থেকে রক্ষা করতে। বৃহস্পতিবার(২৮ নভেম্বর) দুপুরে উলিপুরের সাহেবের আলগা ইউনিয়ন, রৌমারীর চর শৌলমারি ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের ভাঙনের শিকার ও নদী তীরবর্তী মানুষের উদ্যোগে সুখের বাতি চরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ছাত্র-ছাত্রী, স্থানীয়সহ শত শত মানুষ অংশগ্রহন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, গেল কয়েক বছর ধরে ভাঙনের কবলে পড়ে স্থানীয় কয়েক কিলোমিটার এলাকার বাড়িঘরসহ কৃষিজমি বিলীন হয়েছে। গত দুই মাসে ৫ শতাধিক বসতবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। নদী পাড়ে ভাঙন আতংকে আমরা বসবাস করছি। দ্রুততম সময়ের মধ্যে ভাঙন কবলিত এলাকা রক্ষা পেতে দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডসহ অন্তর্র্বতীকালীন সরকারের কাছে দাবি জানান তারা। সাহেবের আলগা ইউপি সদস্য নুরনবী প্রামানিক বলেন, সুখের বাতি আদর্শগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নদীর তীরে চলে আসছে। যে কোন মহূর্তে নদী গর্ভে চলে যেতে পারে। তাই শিক্ষা প্রতিষ্ঠানসহ নদীপাড়ের মানুষের বসতবাড়ি ও ফসলি জমি ভাঙন রোধে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান তিনি। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, নদী ভাঙন থেকে শিক্ষা প্রতিষ্ঠানটি রক্ষার্থে জিও ব্যাগ ফেলানো হচ্ছে। ভাঙন রোধে স্থায়ী একটি প্রকল্পের প্রস্তাবনা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, গত দুই মাসে উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের সুখের চর, খেওয়ার চর ও রৌমারী উপজেলার ঘুঘুমারি, খাওরিয়া, নয়াপাড়া ও সোনাপুর এলাকায় ব্রহ্মপুত্রের ভাঙনে প্রায় ৫ শতাধিক বসতবাড়ি ও ১০ একর ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে যায়। ভাঙন আতংকে রয়েছে সুখের বাতি আদর্শগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com