শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নড়াইলে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

সুলতান মাহমুদ নড়াইল
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

জেলায় মহান বিজয় দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও নড়াইল মুক্ত দিবস যথাযোগ্য মর্যাদায় পৃথকভাবে উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ^াসের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: জুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মো: আহসান মাহমুদ রাসেল, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ^াস, সেনাবাহিনীর ক্যাপ্টেন শরফুজ্জামান অপু, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো: মিজানুর রহমান, জেলা তথ্য অফিসার মো: রোস্তম আলী, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাজেদুল ইসলাম, নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, জামায়াতের জেলা আমীর অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, নড়াইল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধা ও সুধীজন। সভায় জেলা প্রশাসক বলেন, আগামি ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সূর্য্যদয়ের সাথে সাথে ৩১বার তোপধনির মধ্য দিয়ে দিবসের সূচনা হবে।এছাড়া সরকারি ও বেসরকারি বিভিন্ন ভবনে জাতীয় পতাকা উত্তোলন,মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিজয় মেলা, মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা,মসজিদে দোয়া ও অন্যান্য উপসানালয়ে বিশেষ প্রার্থনা, হাসপাতাল, কারাগার ও শিশু পরিবারে বিশেষ খাবারের ব্যবস্থা, ভলিবল ও কাবাডি প্রতিয়োগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা এবং ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com