মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম ::
হাদি হত্যার বিচারে কালক্ষেপণ হবে না: আইন উপদেষ্টা জনগণের অনুদানে নির্বাচন করতে চায় এনসিপি: আসিফ মাহমুদ বাংলাদেশ কৃষি ব্যাংকের ২০২৫ সালে ৩.১৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স অর্জনের গৌরবময় মাইলফলক উদ্যাপন ‘হ্যাঁ’তে সিল দিলে দেশ গড়ার দরজা খুলে যাবে: প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক আমরা চাই ভোটের মাধ্যমে ভালো ও ত্যাগী মানুষ আসুক : অর্থ উপদেষ্টা দোষারোপের রাজনীতিতে মানুষের পেট ভরে না: তারেক রহমান ক্ষমতায় গেলে গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে পুনর্বাসন করবে বিএনপি : রিজভী নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য মোতায়েন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

নীলফামারীর ডোমারে ওলামা দলের মতবিনিময় সভা

আশরাফুল হক কাজল স্থলবন্দর প্রতিনিধি চিলাহাটি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

সাম্প্রদায়ীক সম্প্রীতি, বৈষম্যহীনতা, সমঅধিকার, অগ্রগতি ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে ডোমার উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের নেতা ওকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) দুুপুরে উপজেলার সোনারায় মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ডোমার উপজেলা শাখা। দলের উপজেলা শাখার সভাপতি আলহাজ¦ মাওঃ আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলে উপজেলা বিএনপি’র সভাপতি রেয়াজুল ইসলাম কালু। প্রধান বক্তা হিসাবে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন বক্তব্য রাখেন। এ সময় জেলা কৃষক দলের সভাপতি মাসুদুল আলম দুলাল, ওলামা দলের উপজেলা সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবলা, জোড়াবাড়ী ইউনিয়ন সভাপতি হাফেজ গোলম রাব্বানী, উপজেলা শাখার সহ-সভাপতি মিলু হুজুর প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক শফিউল বারী বুলবুল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরানুল হক আনোয়ার, সদস্য সচিব রইছুল আলম, শ্রমিক দলের আহবায়ক হাফিজুর রহমান হাফিজ, কৃষক দলের আহবায়ক আফজাল হোসেন হিরু, বিএনপি’র ইউনিয়ন সভাপতি গোলাম মোস্তফা, ওমর ফারুক, মজির উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ সহযোগি অঙ্গসংগঠনের নেতা ও কর্মী উপস্থিত ছিলেন। বিগত সরকারের আমলে দলীয় নেতাদের উপর জুলুম, নির্যাতন, হামলা ও মামলার তিব্র প্রতিবাদ জানান এবং আগামী সংসদ নির্বাচনে এলাকার জনপ্রিয় নেতা ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নির্বাচিত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com