শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

লালমোহনে প্রাথমিক শিক্ষাচক্র সমাপ্তিতে অর্ধশতাধিক শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা

লালমোহন (ভোলা) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

ভোলার লালমোহন উপজেলায় পঞ্চম শ্রেণির ৫৭ জন শিক্ষার্থীর প্রাথমিক শিক্ষাচক্র সমাপ্ত হওয়ায় বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার সকালে উপজেলার কালমা ইউনিয়নের ডাওরী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের এ সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপহার হিসেবে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী প্রত্যেক শিক্ষার্থীকে কাঁচের প্লেট, কলম, স্কেল এবং কোর্ট ফাইল প্রদান করা হয়। ডাওরী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়াহিয়া খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইন্দ্রজিৎ চন্দ্র দেবনাথ। এছাড়াও এ সময় দক্ষিণ পশ্চিম চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন রশিদ, মধ্যচরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরমা বেগম, দক্ষিণ পদ্মামণসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেমায়েত উদ্দিন হিমু, দক্ষিণ বালুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুর রহিম নোমান, ডাওরী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য মাওলানা বশির মিয়াসহ বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com