শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরীর সরাঞ্জমাদি উদ্ধার: আটক ২

হুমায়ুন কবির ঝিনাইদহ
  • আপডেট সময় সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ আগ্নেয়াস্ত্র, আগ্নেয়াস্ত্র তৈরির সরাঞ্জমাদী এবং চকলেট বাজি, মোবাইল ও টাকা উদ্ধার করেছে পুলিশ ও সেনাবাহিনী। এসময় লাল মিয়া ও জাহাঙ্গীর আলম নামে দুইজনকে আটক করা হয়। সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলা তেহরীহুদা গ্রামের অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরির সরাঞ্জমাদী উদ্ধার করে। আটক লাল মিয়া ওই গ্রামের রোস্তম মন্ডল ও জাহাঙ্গীর আলম নুরুজ্জামানের ছেলে। যৌথ অভিযানের নেতৃত্বদানকারী মেজর আকিকুর রহমান রুশাদ জানান, উপজেলার মল্লিকপুর বাজারে অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে, তেহরীহুদা গ্রামের লাল মিয়ার বসতবাড়ির ভেতর কিছু লোক অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরি করছে এবং তাদের হেফাজতে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ আগ্নেয়াস্ত্র তৈরির সরাঞ্জমাদী আছে। রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌছে আসামীদ্বয়কে দেশীয় আগ্নেয়ায় অস্ত্র তৈরি করা অবস্থায় হাতেনাতে আটক করি। এসময় তাদের হেফাজত থেকে দেশীয় পিস্তল তৈরি কাজে ব্যবহৃত ২ টি লোহার বডি, যা আড়াআড়ি, একটি লোহা কাটার করাত, দুইটি মোবাইল, একটি লোহার তৈরি দেশীয় পাইপগান, ৩ রাউন্ড রাইফেলের গুলি, ১ রাউন্ড শটগানের গুলি, ২টি রাইফেলের গুলির খোসা, ১টি গুলির পিলেট, আগ্নেয়াস্ত্র তৈরির কাজে ব্যবহৃত সিং, ৬টি ব্যারেল, একটি লোহার পাইপ, একটি কাঠের বাটযুক্ত ছোরা, একটি পুরাতন চাইনিজ কুড়াল, ৮টি চকলেট বাজিসহ ২১,৫৫০ টাকা উদ্ধার করা হয়।এ সময় সেনাবাহিনীর আভিযানিক দলের সাথে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম জানান, অবৈধভাবে আগ্নেয়াস্ত্র, গুলি, আগ্নেয়াস্ত্র তৈরির সরাঞ্জম এবং চকলেট বাজি নিজ হেফাজতে রাখার অপরাধে বিস্ফোরক আইনে তাদের নামে মামলা করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com