শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মানবিক সেবায় ক্লান্তিহীন পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার

আব্দুল কাইয়ুম জয়পুরহাট
  • আপডেট সময় সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান তিনি ৩১ শে অক্টোবর যোগদান করার পর থেকেই পাল্টে গেছে পাঁচবিবি উপজেলার চিত্র। তিনি ছুটে চলেন ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার স্কুল কলেজ মাদ্রাসা প্রাইমারী স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং মানুষের যে কোন সমস্যায় ছুটে যান তাদের কাছে। শুধু তাই নয় মসজিদ মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানেও রয়েছে অগ্রণী ভূমিকা। যোগদানের পর থেকে পাঁচবিবিতে আইন শৃঙ্খলার অনেক উন্নতি হয়েছে। এছাড়াও মাদক ও বাল্য বিবাহের কুফল থেকে মানুষকে সচেতন করে তুলতেও তিনি সাহসী ভুমিকা পালন করে আসছেন। অন্যান্য মানবিক কাজে নিজেকে সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত রেখেছেন। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের অর্পিত দায়িত্ব বাস্তবায়নের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন তিনি। প্রতিদিন সকাল হলেই তিনি দাপ্তরিক কাজ শেষ করে বেরিয়ে পড়েন উপজেলার বিভিন্ন হাট-বাজারে। বাজার মনিটরিং এবং কৃষকের ন্যায্য প্রাপ্য আদায়েও রয়েছে তার বিশেষ নজরদারি। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান বলেন, আমি সরকারের একজন প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছি। উপজেলাবাসীকে নিরাপদ রাখতে যা যা করা প্রয়োজন তা আমি করছি। তবে সবার প্রতি আমার অনুরোধ আপনারা যে কোন সমস্যায় আমাকে স্বরন করবেন, আমি আপনাদের ডাকে অবশ্যই সারা দিবো। ইনশাআল্লাহ্




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com