শামীম শব্দটি এসেছে আরবি শব্দ থেকে যার অর্থ- মিষ্টি সু -বাতাসের সাথে মৃদ্ব বাতাস। ফার্সি ভাষায় এর অর্থ একই এবং এটি সাধারণত পু লিঙ্গ নাম। ভারতীয় উপমহাদেশে পারস্যের প্রভাব বেশি ছিল, এটি সাধারণভাবে মুসলমানদের দ্বারা ব্যবহারিত পুরুষদের জন্য ব্যবহার করা হয়। সেই শামীম নামের মানুষটি নিজের নামের যথার্থ ব্যবহার করে চলেছেন। তার সুগন্ধযুক্ত মৃদু হাসি দিয়ে প্রতারণা করে চলেছেন একের পর এক। আর তার এ প্রতারণা যুবতী মেয়েদের সঙ্গে। জানা গেছে, সিরাজগঞ্জের রানী গ্রামের হাসেন আলীর পুত্র মোঃ শামীম আহমেদ। তিনি মালিসা কুরা গ্রামে এক মেয়েকে ফুসলিয়ে বিয়ে করেন। সে ঘরে একটি কন্যা সন্তান রয়েছে। প্রথম স্ত্রীকে শামীম তালাক দেন। পরবর্তীতে শামীম শহরের নয়ন মোড়েদ্বিতীয় বিবাহ করেন। এ ঘরে চার এবং দুই বছরের দুটি শিশু কন্যা রয়েছে। শামীমের দ্বিতীয় স্ত্রী জানান, ৬ বছর হয় তাদের বিবাহ হয়েছে। এই ছয় বছর ধরে শামীম তাদের বাড়িতেই থাকতো। তার পিতা শহরের একজন সামান্য ভ্যানচালক। ভ্যান গাড়ি চালিয়ে যে সামান্যটুকু রোজগার হয় তাই দিয়ে তার পিতার সংসার ও মেয়ে -মেয়ের জামাই ও নাতিদের ভরন পোষণ করে আসছিল অতি কষ্টে। মেয়ের সুখের কথা চিন্তা করে ও নাতিদের মুখের দিকে চেয়ে মুখ বুজে সব কষ্ট সহ্য করে আসছিলেন তিনি। কিন্তু হঠাৎ করে শামীম নান্দিনা গ্রামের একটি মেয়েকে নিয়ে পালিয়েছে বলে খবর পেয়ে নির্বাক হয়ে পড়েছেন বৃদ্ধ ভ্যানচালক। অন্যদিকে দুটি সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে শামীমকে খুঁজে বেড়াচ্ছেন তার অসহায় দ্বিতীয় স্ত্রী।