শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মারা গেছেন স্বর্ণজয়ী শুটার সাদিয়া

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

২০১৭ সালে রান্নাঘরের গ্যাসের চুলা থেকে শরীরে আগুন ধরেছিল নারী শুটার সাদিয়া সুলতানার। তারপর দীর্ঘদিন চিকিৎসা নিয়ে সুস্থই ছিলেন চট্টগ্রামের এই শুটার। কিন্তু সোমবার চট্টগ্রাম থেকে এলো দুঃসংবাদ। দুপুরে চট্টগ্রামের একটি হাসপাতালে মারা গেছেন ৩১ বছর বয়সী এই শুটার।
সাদিয়া সুলতানার সতীর্থ শারমিন রতœা বিকেলে জাগো নিউজকে সাদিয়ার মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বলেন, সকালে অসুস্থ হওয়ার পর তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে আইসিউইতে নেওয়া হয়েছিল। দুপুরের দিকে মারা গেছেন। তার দুই পুত্রসন্তান আছে।

২০১০ সালে ঢাকায় অনুষ্ঠিত এসএ গেমসে স্বর্ণ জিতেছিলেন সাদিয়া সুলতানা। একই বছর শারমিন রতœার সাথে জুটি বেঁধে কমনওয়েলথ শুটিংয়ে স্বর্ণ জিতেছিলেন ১০ মিটার এয়ার রাইফেলে। ২০১৩ সালে সর্বশেষ বাংলাদেশ গেমসে সোনা জিতেছিলেন সাদিয়া সুলতানা। এরপর থেকে তাকে আর শুটিংয়ে সেভাবে দেখা যায়নি। ক্রীড়া পরিবারের সদস্য ছিলেন সাদিয়া সুলতানা। বাবা সৈয়দ সরোয়ার আলম খেলাধুলার সাথে জড়িত। চট্টগ্রামের পরিচিত ক্রীড়া সংগঠক। তার তিন ভাই ও দুই বোন। তিন ভাই সাজ্জাদ হোসেন, সিবগাত উল্লাহ, সিফাত উল্লাহ গালিব জাতীয় শাটলার। তার ছোট বোন সৈয়দা শায়েমা সুলতানা শুটিংয়ে জাতীয় পর্যায়ে পদক জিতেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com