শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রতিবন্ধীদের বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদ্যাপণ উপলক্ষে বরিশালের গৌরনদীতে র‌্যালী, আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। কারিতাস বরিশাল অঞ্চলের আয়োজনে মঙ্গলবার সকালে কারিতাস গৌরনদী কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে কারিতাস হলরুমে প্রবীণ প্রতিবন্ধী ইউনিয়ন হিতৈষী ফোরামের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান কালিয়া দমন গুহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী ক্যাথলিক চার্চের পাল পুরোহিত ফাদার জেরম রিঙ্কু গোমেজ। বিশেষ অতিথি ছিলেন বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন কারিতাসের মাঠ কর্মকর্তা পল রায় ও সুনীল মল্লিক। শেষে ৫ জন প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com