শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রতিবন্ধীদের সুরক্ষায় জেলা প্রশাসক জামালপুরের অঙ্গীকার

আবুল কাশেম জামালপুর
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে জামালপুরে এক আলোচনা সভায় প্রতিবন্ধী জনগোষ্ঠীর সর্বোত্তম সুরক্ষায় অঙ্গীকার ব্যক্ত করেন জেলা প্রশাসক হাছিনা বেগম। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন সামাজিক নিরাপত্তা বেষ্ঠনীর আওতায় সকল পর্যায়ের প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণসহ তাদের উন্নয়নের মূলস্রোতধারায় নিয়ে আসার জন্য নানামূখী কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার। অটিস্টিক শিশুদের সৃজনশীল কাজগুলো জনসন্মুখে উপস্থাপন করা হবে। জেলা প্রশাসক মহান মুক্তিযুদ্ধে এবং জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন আমরা আহত ও পঙ্গুত্ববরণকারী সকলের সার্বিক সহায়তা প্রদানে কাজ করছি। তিনি বলেন আমরা যখন প্রতিবন্ধীতা হ্রাস করার জন্য বহুমাত্রিক কাজ করছি তখন দেশে সড়ক দূর্ঘটনা থেকে শুরু করে হানাহানি, মারামারি করে পঙ্গুত্বের সংখ্যা বাড়ানো হচ্ছে। সম্মিলিতভাবে সকল পর্যায়ের দূর্ঘটনা রোধ করতেই হবে। মঙ্গলবার সকাল ১০টায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে শহরের বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান চত্বর (ফৌজদারি মোড়) থেকে শোভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রোকোনুল ইসলাম। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুছ, সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাব্বির আহম্মেদ, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ইলিয়াস মল্লিক, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ইশরাকী ফাতেমা, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, সুইড প্রতিবন্ধী সেবা সুরক্ষা কেন্দ্রের নির্বাহী সম্পাদক অজয় পাল, সূর্য তরুন সেবা সংস্থার নির্বাহী পরিচালক খোরশেদ আলম প্রমুখ। পরে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়। সভা সঞ্চালনা করেন শহর সমাজসেবা কর্মকর্তা ফারুক মিয়া। এবারে দিবসের প্রতিপাদ্য বিষয় স্থির করা হয় অন্তবর্তীমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com