মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম ::
র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ট্রাম্পের সামনে উভয় সংকট গুগল ক্রোমে ‘জিরো ডে অ্যালার্ট’ ঈদে দীপ্ত প্লেতে নতুন সংযোজন ১ থেকে ৩ মিনিটের নাটক লাইলাতুল কদর উম্মতে মুহাম্মাদির মর্যাদার প্রতীক একেকটি খাল, একেকটির গ্রামের প্রাণ-আমান উল্লাহ আমান খাল খননে দেশের কৃষি শস্যপণ্য উৎপাদনে বিরাট ভূমিকা পালন করে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর এমপি কালীগঞ্জ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল

মাজেদের প্রাণভিক্ষার আবেদন বাতিল

খবরপত্র অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার আত্মস্বীকৃত খুনি মৃত‌্যুদণ্ডপ্রাপ্ত ক্যাপ্টেন (বরখাস্তকৃত) আব্দুল মাজেদের প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতি বাতিল করে দেওয়ার পরই সেই চিঠিটি কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেন। কয়টার সময় চিঠিটি তারা পেয়েছেন এই তথ্য না জানালেও ওই সূত্রটি আরও জানান, কারাবিধি অনুযায়ী কার্যক্রম চলবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল মাজেদ ২৩ বছর ধরে পলাতক ছিলেন। সোমবার (৬ এপ্রিল) দিনগত রাতে মিরপুর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর পৌনে ১টায় মাজেদকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। পরে বুধবার (৮ এপ্রিল) আব্দুল মাজেদ প্রাণভিক্ষার আবেদন করলে তা নাকচ করে দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com