শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আমরা ভারতের সাথে মর্যাদাপূর্ণ সম্পর্ক চাই: শামসুজ্জামান দুদু

সাইফুর রহমান:
  • আপডেট সময় শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমরা ভারতের সাথে মর্যাদাপূর্ণ সম্পর্কের আলোকে বন্ধুত্ব চাই। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যখন একটি সুষ্ঠু নির্বাচনের দিকে হাঁটছে, তখন পতিত স্বৈরাচারী হাসিনার জন্য ভারত বিভিন্ন ষড়যন্ত্র করছে। এই অপচেষ্টা এবং ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।
গতকাল শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাগ্রত পার্টি আয়োজিত আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে ধর্মীয় উগ্রবাদীদের হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভারত সত্যিকারের বন্ধু হিসেবে কাজ করবে এমন প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, তাদের কাছে গণতন্ত্র শেখার কিছু নেই। সেখানে যখন মসজিদ ভাঙা হয়, সেগুলো তখন আলোচনায় আসে না। তিনি বলেন, তারেক রহমান ১৮ বছর দেশে আসতে পারেননি। কিন্তু তিনি দেশের গণঅভ্যুত্থানের স্বপক্ষে অনেক কাজ করেছেন। বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইকরামুল খানের সভাপতিত্বে ও মহাসচিব আবুল কালাম আজাদের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব আহসান হাবীব লিংকন। বিশেষ অতিথির বক্তব্যে গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মওলা চৌধুরী বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে একচুল ছাড় দিতে আমরা রাজি নই। তিনি বলেন, ১৯৭১ সালে ৩০ লক্ষ লোক জীবন দিয়েছেন, এবার প্রয়োজনে ৩ কোটি লোক জীবন দিতে প্রস্তুত। বক্তব্য রাখেন জাগ্রত পার্টির প্রেসিডিয়াম সদস্য ও কোটা সংস্কার রিটকারী, ইনকিলাবের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ, দপ্তর সম্পাদক কাজী শামসুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন মুন্সী, সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ, সদস্য এম.এ রহিম, জাভেদ ইকবাল, জামিল হোসেন ও বাদল খান প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com