বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাংলাদেশের বিষয়ে ভারতের ন্যাক্কারজনক হস্তক্ষেপের প্রতিবাদে পাবনায় মানববন্ধন

মোবারক বিশ্বাস পাবনা
  • আপডেট সময় রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশের অভ্যন্তরিন বিষয়ে ভারতের ন্যাক্কারজনক হস্তক্ষেপের প্রতিবাদে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) পাবনা জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার (০৮ ডিসেম্বর) দুপুরে শহরের আব্দুল হামিদ সড়কে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব। তিনি ভারতকে উদ্দেশ্য করে বলেন, বেশি বাড়াবাড়ি করলে সেভেন সিস্টার আপনার হাত ছাড়া হয়ে যাবে। ভারত কেন মহাভারতও আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে পারবে না। শেখ হাসিনা কে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, আপনি চট করে ঢুকে পরবেন তবে পালালেন কেন? আসুন বাংলার জনগন প্রস্তত আছে। জাসাস জেলা শাখার আহবায়ক খালেদ হোসেন পরাগের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপি ড্যাব সাধারণ সম্পাদক ডাঃ আহমেদ মোস্তফা নোমানসহ প্রমুখ নেতৃবৃন্দ। মানববন্ধনে পাবনার সচেতন নাগরিক, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com