শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শীতে কখন গোসল করলে সুস্থ থাকবেন?

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

শীতে গোসল করতে অনেকেই ভয় পান। বিশেষ করে শীতে সকালে কিংবা রাতে গোসল করার কথা কেউ হয়তো ভাবতেও পারেন না। তবে সাধারণত শীতে খুব ভোরে গোসল এড়িয়ে যাওয়াই ভালো। যদি একেবারেই উপায় না থাকে, সেক্ষেত্রে হালকা গরম পানিতে গোসল করে নেওয়াই ভালো। বিশেষজ্ঞদের মতে, খুব ভোরে তাপমাত্রা কম থাকে। এ সময় গোসল করলে ঠান্ডা লেগে যাওয়ার ঝুঁকি থাকে। যদি সুযোগ থাকে তাহলে দুপুরে গোসল করাই সবচেয়ে ভালো। আর ঠান্ডা লাগা মানেই বুকে এ মৌসুমে জ্বর-সর্দি পিছ ছাড়বে না। বিশেষ করে শিশু ও বয়ষ্কদের খুব ভোর কিংবা সকাল গোসল না করাই ভালো।
তবে আপনি যখনই ঘুম থেকে উঠুন না কেন, ঘুম থেকে উঠেই সরাসরি গোসলে যাবেন না। একটু নিজেকে সময় দিন। গায়ে রোদ লাগান, তারপরে গোসল করুন।
শীতে গোসলের আগে তেল মেখে রোদে বসলে খুবই উপকার মিলবে। ২০-৩০ মিনিট এভাবে থাকলে শরীর ভালো থাকবে।
তবে আলস্য আসুক কিংবা আতঙ্ক, নিয়মিত গোসল করার বিকল্প নেই কারণ গোসল করলে শরীরে জমে থাকা জীবাণু দূর হয়ে যায়। ফলে নানা রোগের ঝুঁকি কমে। সূত্র: এবিপি লাইভ




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com