রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
সার্ক প্রতিষ্ঠায় শহীদ জিয়ার স্বপ্ন আজও অপূর্ণ, সাংবাদিকদের অগ্রণী হতে হবে মাওলানা আবদুল মাওলানা আব্দুল মান্নানের ইন্তিকাল শোক বাজার মূলধন বাড়লো সাড়ে ৪ হাজার কোটি টাকা, বেড়েছে লেনদেনও সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে শাহবাগে সমাবেশ গণভোটের কাঠামোগত দুর্বলতায় ফলাফলের গ্রহণযোগ্যতায় প্রশ্ন তৈরি হতে পারে:সিপিডি ৮ ফেব্রুয়ারি থেকে পাওয়া যাবে হজ ভিসা বাবার জন্য ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগে কন্যা ব্যারিস্টার জাইমা রহমান নির্বাচন বন্ধে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বিএনপি ক্রিকেটারদের সঙ্গে অপমান করা হয়েছে আমাদের জাতিকেও: জামায়াত আমির

লালমোহনে পাঁচ নারীকে জয়িতা সম্মাননা

লালমোহন (ভোলা) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যে ভোলার লালমোহন উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপিত হয়েছে। সোমবার সকালে দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া এ সময় অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী, সফল জননী, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় এবং নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা পাঁচ নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজের সভাপতিত্বে এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, ওসি মো. সিরাজুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রব মাস্টার এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com