শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কালীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ছাত্রদলের মানববন্ধন

হুমায়ুন কবির (কালীগঞ্জ) ঝিনাইদহ
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

ঝিনাইদহের কালীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় সরকারি মাহতাব উদ্দিন কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজের প্রধন ফটকের সামনে যশোর-ঝিনাইদহ সড়কে মানববন্ধনের আয়োজন করা হয়। উক্ত মানববন্ধনে দেওয়া বক্তব্যে ছাত্রদলের নেতারা বিগত সরকারের শাসন আমলে বিএনপির গুম হওয়া নেতাকর্মীদের ফেরত ও খুন হওয়া নেতাকর্মীর খুনিদেরকে সঠিক বিচারের আওতায় আনার দাবি জানান। বক্তব্যে তারা আরো উল্লেখ করেন, আগামীতে মানবাধিকার লংঘন করার সাহস আর যেন কেও না পাই সেজন্য পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিন্ত করতে হবে। সরকারি মাহতাব উদ্দিন কলেজ ছাত্রদল এর আহবায়ক সাজিদ হাসান জনির সভাপতিত্বে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহবায়ক মৌসুম উদ্দিন শোভন, প্রধান বক্তা ছিলেন পৌর ছাত্রদলের আহবায়ক জুয়েল রানা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আলাউদ্দিন আলা, তারেকুর রহমান টিপু, শাহাদাত হোসেন রিওন, মেহেদী হাসান হিরন, মনিরুজ্জামান মুন্না, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইয়ারুল ইসলাম, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আলামিন হোসেন, হারুন অর রসীদ রাজা, ইফতি জাহান, খালিদ সাইফুল্লাহ শাওন সহ উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের সকল ইউনিটের নেতৃবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com