শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কলমাকান্দায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

নেত্রকােনার কলমাকান্দায় র‌্যালি ও আলােচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। এ দিবসটি উপলক্ষে মঙ্গলবার একটি র‌্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। এ র‌্যালিতে নেতত্ব দেন ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাত। ওইদিন র‌্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা মানবাধিকার পর্যবেক্ষন পরিষদের সভাপতি মােশতাক আহম্মেদ পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আজাদ আয়নালের সঞ্চলনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান পাঠান বাবুল, উপজেলা মানবাধিকার পর্যবেক্ষন পরিষদের উপদেষ্টা আনোয়ারুল ইসলাম টুটন, উপজেলা কৃষক দলের সভাপতি মো. সামছুল হক, বিএনপির নেতা ওমর ফারুক চৌধুরী, উপজেলা মানবাধিকার পর্যবেক্ষন পরিষদের সহ-সভাপতি মো. শহীদুল ইসলাম, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম মামুন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান রতন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইশতিয়াক হাসান সৌরভ ও ইকবাল হোসেন আইয়ূব প্রমূখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com