শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গুমের শিকার ছাত্রদলের নেতাকর্মী ও সব নাগরিকের মুক্তির দাবিতে ভাঙ্গুড়ায় ছাত্রদলের মানববন্ধন

গোলাম রাব্বি (ভাঙ্গুড়া) পাবনা
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে গুমের শিকার ছাত্রদলের নেতাকর্মী ও সব নাগরিকের মুক্তির দাবিতে পাবনার ভাঙ্গুড়ায় মানববন্ধন করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। উপজেলা ছাত্রদল,পৌর ও কলেজ শাখার আয়োজনে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে ভাঙ্গুড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকা- ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবি জানানো হয়। ছাত্রদলের নেতারা বলেন, ছাত্রদলের পাশাপাশি যে নাগরিকেরা গুমের শিকার হয়েছে তাদের মুক্তি দিতে হবে। একইসঙ্গে আওয়ামী লীগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকা-ের ঘটনায় দৃষ্টান্তমূলক বিচারে ব্যবস্থা করতে হবে অন্তর্র্বতী সরকারকে। নতুবা ফের ছাত্রদল রাজপথে আন্দোলনে নামার কথা বলেন নেতারা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো: ফরিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ন আহমেদ মুন, সদস্য সচিব মো: লিখন সরকার, ভাঙ্গুড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক মো: রাসেল রানা পিন্টু, ভাঙ্গুড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস.এম হুমায়ুন কবিরসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com