শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জামালপুরে কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আবুল কাশেম জামালপুর
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে জাতীয়তাবাদী কৃষকদল জামালপুর জেলা শাখার উদ্যোগে ১১ডিসেম্বর (বুধবার) বিকেলে সমাবেশ ও র‌্যালির আয়োজন করে।র‌্যালিটি শহর পরিদর্শন শেষে স্টেশন রোডস্থ বিএনপির দলীয় জেলা কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে। আয়োজিত সমাবেশে জেলা কৃষকদলের আহবায়ক মাজেদুল ইসলাম সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন,।বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান, সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন। বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ মো: আব্দুল্লাহ আল-মাসুদ,জেলা কৃষকদলের সদস্য সচিব গাউসুল আজম শাহিন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগের নেতারা হাজার কোটি টাকা লুটপাট করেছে। সাধারণ কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ নি:স্ব হয়ে পড়েছে। এখন আওয়ামী লীগের লুটপাটের খেসারত দিচ্ছে সাধারণ মানুষ। গত সতের বছর কৃষকরা তাদের সম্মান ও অধিকার থেকে বঞ্চিত হয়েছে। সাধারণ কৃষকরা পরিশ্রম করে ফসল ফলিয়েছে কিন্তু বাজারে গিয়ে তারা ন্যায্য মূল্য পায়নি। বিএনপি কৃষকদের স্বার্থ রক্ষার দল, আগামীতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে কৃষকের স্বার্থ রক্ষা করবে বলে উল্লেখ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com