মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম ::
সরবরাহে গতি আনতে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ ঘিনালায় সেনাবাহিনী-বন বিভাগের যৌথ অভিযানে ৪৯৮ ফুট অবৈধ কাঠ জব্দ দেশ এখন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড,স্বাস্থ্যের কার্ডের দেশ -আমান উল্লাহ আমান কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় ৪০০ খাল পুনরুদ্ধারের উদ্যোগ. কুমিল্লা বার নির্বাচনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী আইনজীবী পরিষদের অংশগ্রহণ ঠেকাতে আবেদন, আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদের উপহার সমগ্রী বিতরণ সিংড়ায় শর্টপিস ক্রিকেট টুর্নামেন্ট ও ইফতার মাহফিল র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নতুন শনাক্ত ১১২ জনের মধ্যে ৭০ পুরুষ ৪২ নারী, ঢাকার ৬২

খবরপত্র অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় একজনের মৃত্যু হয়েছে। আর নতুন করে শনাক্ত হয়েছেন ১১২ জন। যেটা দেশে একদিনের সংখ্যায় রেকর্ড। এর মধ্যে ৭০ জন পুরুষ, ৪২ জন নারী। শুধু ঢাকায় শনাক্ত ৬২ জন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর আড়াইটায় মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমের (এমআইএস) বিভাগের মিলনায়তনে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে নিজ বাস ভবন থেকে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক ও ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

পরে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, নতু শনাক্ত ১১২ জনের মধ্যে পুরুষ ৭০ জন, মহিলা ৪২ জন। বয়স বিভাজনের ক্ষেত্রে ১০ বছরের নিচে আছে তিনজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে ৯ জন, ২১ থেকে ৩০ মধ্যে ২৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২৪ জন, ৪১ থেকে ৫০ বছরে মধ্যে ১৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২৩ জন, ৬০ এর বেশি বয়সের বেশি রয়েছেন ১১ জন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু হয়েছে। তিনি ঢাকার বাসিন্দা। পুরুষ, যার বয়স ৬০ বছরের অধিক।

‘১১২ জনের মধ্যে ৬২ জন ঢাকা শহরের বিভিন্ন এলাকার। বাকিরা সবাই ঢাকার বাইরের। এরমধ্যে নারায়ণগঞ্জের রয়েছেন ১৩ জন।’

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা ঝরা বলেন, ঢাকার ভিতরে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ৬১৮টি এবং ঢাকার বাইরে ৪৭৯টি নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৯৭টি। কোয়ারেন্টিনে আছেন ১০ হাজার ৭৮৭ জন।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com