শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কয়রায় বিআরডিবি ইউরেসপো প্রকল্পের ম্যানেজার সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন

এস এম এ রউফ (কয়রা) খুলনা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের ইরেসপো প্রকল্পের ম্যানেজার কয়রার সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আল মামুনের অনিয়ম , দূর্নীতি ও হয়রানি মুলক কর্ম কান্ডের বিরুদ্ধে শাস্তি ও বদলির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবের সামনে কয়রা উপজেলার বিভিন্ন পল্লী উন্নয়ন মহিলা সমিতির ম্যানেজার ও সদস্যরা এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ( বিআরডিবি) কর্তৃক বাস্তবায়িত ইরেসপো প্রকল্পের বিভিন্ন সদস্যদের সঞ্চয় উত্তোলন এবং ঋন বিতরনের ক্ষেত্রে হয়রানীমুলক আচারন করে থাকেন সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আল মামুন। সমিতির ঋনের টাকা পাশ করানোর জন্য তিনি অতিরিক্ত উৎকোচ আদায় করে থাকেন। এ ছাড়া তার কথা না শুনলে ঋনের টাকা দেওয়া হয় না। এমনকি তিনি সব সময় সদস্যদের সাথে খারাপ আচারন করে থাকেন। তার বিরুদ্ধে রয়েছে নানাবিধ অভিযোগ। যে কারনে সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আল মামুনের বদলি সহ শাস্তির দাবি জানাই। মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিভিন্ন মহিলা সমিতির পক্ষে নারী নেত্রী শামছুন্নাহার বেগম, রেশমা খাতুন, পলি রানী মন্ডল, ছায়রা খাতুন, মুসলিমা আক্তার, হালিমা খাতুন, ছালমা আক্তার, সুফিয়া খাতুন প্রমুখ। মানব বন্ধন শেষে এ আর ডিও মোঃ আল মামুন এর বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com