শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

উলিপুরে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ বিষয়ক ক্যাম্পেইন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

“আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে” এই শ্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার(১২ ডিসেম্বর) দুপুরে উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মধুপুর উচ্চ বিদ্যালয় মাঠে ধরনীবাড়ী যুব সংগঠনের আয়োজনে চাইল্ড, নট ব্রাইড(সিএনবি) প্রকল্পের আওতায় ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহযোগিতায় এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর শিউলী খাতুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ধরনীবাড়ী ইউপি চেয়ারম্যান এরশাদুল হক, সদস্য আব্দুস সামাদ, শাহজাহান আলী, মধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, সভাপতি এনামুল হক, চাইল্ড, নট ব্রাইড(সিএনবি) প্রকল্পের টেকনিক্যাল (লিড) অফিসার আব্দুল মোমেন হোসেন, এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী আয়শা সিদ্দিকা, থানার এসআই খালেকুল বাদশাহ, এএসআই আকতারুজ্জামান প্রমুখ। সভায় বাল্যবিবাহকে না বলে বাল্যবিবাহ বন্ধে সকলেই প্রতিশ্রুতি দিয়ে উপস্থিত গণসাক্ষর প্রদান করেন। এছাড়াও বাল্যবিবাহের কুফল ও আইনগত অপরাধের বিষয়টি আলোচনা করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com