বৃহস্পতিবার দুপুরে কলেজ মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী দল বিএনপির মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি আফরোজা খানম রিতা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাটুরিয়া সৈয়দ কালু শাহ্ কলেজের গভনিং বডির সভাপতি এ্যাড আব্দুল আউয়াল খান। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড আজাদ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক এ্যাড নুরতাজ আলম বাহার, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, সাংগঠনিক সম্পাদক শাহীন আজাদ বিপ্লব সহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও কলেজের কয়েক হাজার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন সাটুরিয়া সৈয়দ কালু শাহ্ কলেজের প্রতিষ্ঠাকালীন ছাত্র ও সাটুরিয়া উপজেলা যুবদলের আহবায়ক মো: আমির হামজা। এ সময় নবীন শিক্ষার্থীদের বরণ শেষে মনোরঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।