শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

‘হিউম্যান রাইটস্ পিস অ্যাওয়ার্ড’ পেলেন লালমোহনের সবুজ

লালমোহন (ভোলা) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

রক্তদান ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় ‘হিউম্যান রাইটস্ পিস অ্যাওয়ার্ড-২০২৪’ অর্জন করেছেন ভোলার লালমোহন উপজেলার কৃতি সন্তান মো. আবুল খায়ের সবুজ। বুধবার সন্ধ্যায় রাজধানী ঢাকার বিজয় নগর এলাকার একটি থ্রি-স্টার হোটেলে ‘বিশ্ব মানবাধিকার ও বিশ্ব শান্তিরক্ষায় আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা শেষে অ্যাওয়ার্ডপ্রাপ্তি উপলক্ষ্যে তাকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। অগ্রগামী মিডিয়া ভিশনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্রেস্ট ও সনদ তুলে দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবু তারিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রগামী মিডিয়া ভিশনের নির্বাহী পরিচালক গোলাম ফারুক মঞ্জু। এদিন মোট সাতটি ক্যাটাগরিতে ২৮ জনকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, মো. আবুল খায়ের সবুজ লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া আয়েশা সিদ্দিকা (রাঃ) বালিকা দাখিল মাদরাসার সাবেক সহকারী শিক্ষক ক্বারী আবুল কালামের সন্তান। তিনি বর্তমানে ঢাকার বেসরকারি একটি প্রতিষ্ঠানে জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত। পাশাপাশি আবুল খায়ের সবুজ চালিয়ে যাচ্ছেন বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকা-। সমাজে মানবিক কর্মকা- পরিচালনা করতে তিনি ২০২০ সালে প্রতিষ্ঠা করেন ‘তানহা হেলথ্ ফাউন্ডেশন’ নামে একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন।
এই সংগঠনটির মাধ্যমে বছরের বিভিন্ন সময় নানা ধরনের মানবিক কাজ পরিচালনা করছেন মো. আবুল খায়ের সবুজ। এছাড়া তিনি একজন নিয়মিত রক্তদাতা। এ পর্যন্ত তিনি ৪১ বার মুমূর্ষ রোগীদের রক্তদান করেছেন। প্রসঙ্গত, আবুল খায়ের সবুজ এরআগেও রক্তদান এবং সামাজিক কর্মকা-ে বিশেষ অবদানের জন্য ‘সাউথ এশিয়ান গোল্ডেন পিস অ্যাওয়ার্ড, ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড- ২০২৩ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৪’সহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com