শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শীতে গোসল করার উপযুক্ত সময়?

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

সাধারণত তীব্র শীতে গোসলের প্রতি অনীহা দেখা যায়। বিশেষ করে সকাল সকাল কিংবা বেলা করে কেউ গোসল করতে চান না। তাহলে করণীয় কী? গোসল না করে তো থাকাও যায় না।
তবে শীতে সকালে গোসল এড়িয়ে যাওয়াই ভালো। যদি একেবারেই উপায় না থাকে তাহলে হালকা গরম পানি দিয়ে গোসল করে নিতে পারেন।
এবিপি লাইভের এ প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ্য করা হয়।
সকালে গোসল প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলেন, সকালে তাপমাত্রা কম থাকায়, সে সময় গোসল করলে ঠান্ডা লেগে যেতে পারে। আর ঠান্ডা লাগা মানেই জ্বর, সর্দি-কাশি। বিশেষ করে শিশু ও বয়স্কদের খুব ভোর কিংবা সকাল গোসল না করাই ভালো।
তবে, শীতে গোসলের উপযুক্ত সময় হল দুপুর। যদি সুযোগ থাকে তাহলে দুপুরে গোসল করাই সবচেয়ে ভালো।
ঘুম থেকে উঠে সরাসরি গোসলে না গিয়ে একটু সময় নিন। গোসলের আগে গায়ে রোদ লাগাতে পারেন। এ সময় তেল মেখে রোদে বসতে পারেন। ২০-৩০ মিনিট রোদে থাকতে পারলে সর্দি-কাশি মুক্তি পাবেন।
শীতের তীব্রতা যতই থাকুক নিয়মত গোসল করতে হবে। শরীরে রোগ-জীবাণুর বাসা বাঁধতে দেওয়া যাবে না।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com