শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অনলাইনে ‘পুষ্পা টু’ সিনেমা ডাউনলোড করলে যে বিপদ হতে পারে

আইটি ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

বহুল প্রতীক্ষিত পুষ্পা টু সিনেমাটি সম্প্রতি মুক্তি পেয়েছে। বিগ বাজেটের এই সিনেমা দেখার জন্য থিয়েটারে ভিড় করছেন সিনেমাপ্রেমীরা। তবে এরই মধ্যে সিনেমাটির হলপ্রিন্ট কপি বিভিন্ন অনলাইন সাইটে পাওয়া যাচ্ছে। অনেকে ডাউনলোডেরও চেষ্টা করছেন। আর যারা এই কাজটি করছেন তাদের জন্য অপেক্ষা করছে বিপদ!
কারণ কোনো সিনেমার পাইরেটেড কপি অনলাইনে ফাঁস করে ছড়িয়ে দেওয়া দ-নীয় অপরাধ। এই অবৈধ কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকলে নির্দিষ্ট শাস্তির মুখে পড়তে হবে।
তাছাড়া অনলাইন থেকে পার্সোনাল কম্পিউটার/ল্যাপটপে এই সিনেমা ডাউনলোড করলে এর সঙ্গে প্রবেশ করতে পারে ভাইরাস, স্পাইওয়্যার।
প্রথমত, কোনও সিনেমার পাইরেটেড কপি অনলাইনে ফাঁস করে ছড়িয়ে দেওয়া দ-নীয় অপরাধ। এই অবৈধ কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকলে নির্দিষ্ট শাস্তির মুখে পড়তে হবে। তাছাড়া পার্সোনাল কম্পিউটার/ল্যাপটপে প্রবেশ করতে পারে ভাইরাস, স্পাইওয়্যার। পাইরেটেড ওয়েবসাইটগুলো প্রায়শই ম্যালওয়্যার, স্পাইওয়্যার এবং অন্যান্য ক্ষতিকারক সফ্টওয়্যার দিয়ে ভরা থাকে। যা আপনার ডিভাইস এবং ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার স্তর ভেঙে দিতে পারে।
কিছু সাইট বিনামূল্যে সিনেমা ডাইনলোড করার অনুমতি দেয়। কিন্তু প্রদত্ত সাবস্ক্রিপশন বা পরিষেবার জন্য সাইন আপ করার জন্য ব্যবহারকারীদের সঙ্গে প্রতারণা করে। এর ফলে ক্রেডিট কার্ড জালিয়াতি, ফিশিং স্ক্যাম, ভুয়া অফার ইত্যাদি প্রতারণার ফাঁদে পড়তে পারেন ডাউনলোডকারীরা।
জানা গেছে, মুক্তির কয়েক ঘণ্টার মধ্যে, পুষ্পা টু সিনেমা তামিলরকার্স, ফিল্মজিলা, মুভিরুলজ, ইবোমা এবং তামিলযোগী-সহ বিভিন্ন অবৈধ পাইরেসি ওয়েবসাইটে ফাঁস হয়েছে। এই প্লাটফর্মগুলো ১০৮০পি, ৭২০পি, ৪৮০পি এবং এইচডির মতো একাধিক রেজোলিউশনে পাইরেটেড সংস্করণ সরবরাহ করছে। যা বিনামূল্যে ডাউনলোড করা যাচ্ছে। কিন্তু এগুলো ডাউনলোড করলে একাধিক বিপদে পড়তে পারেন ডাউনলোডকারীরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com