বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সৌদি দূতাবাসের আয়োজনে চট্টগ্রামে হিফজুল কুরআন প্রতিযোগিতা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

গত বুধবার ঢাকাস্থ সৌদি দূতাবাসের তত্ত্বাবধানে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার চট্টগ্রাম বিভাগীয় বাছাইপর্ব নগরীর চকবাজারস্থ তাকওয়া মডেল মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয় । প্রতিযোগিতা শেষে ৩০ পারা ও ১৫ পারা দুই গ্রুপ থেকে তিন জন করে ছয়জনের হাতে পুরস্কার তুলে দেন বিভাগীয় বাছাই পর্বের পরিচালক ও সৌদি ধর্ম মন্ত্রণালয়ের দাঈ অধ্যাপক ড. শফি উদ্দিন মাদানী, সহযোগী পরিচালক ও সৌদি ধর্মমন্ত্রনালয়ের দাঈ শায়খ আফীফ ফুরকান মাদানী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবী বিভাগের সহযোগী অধ্যাপক ড. শফি উল্লাহ কুতুবীসহ অন্যান্য অতিথিবৃন্দ । আগামী ২৩ ডিসেম্বর ২০২৪ বিভাগীয় বাছাইয়ে উত্তীর্ণদের নিয়ে ঢাকায় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ঢাকাস্থ রাজকীয় সৌদি দূতাবাসের অধীনস্থ রিলিজিয়াস এট্যাচে অফিস প্রতি বছর দেশব্যাপী হিফজুল কুরআন ও হিফজুল হাদীস প্রতিযোগিতার আয়োজন করে থাকে । বিভাগীয় বাছাই প্রক্রিয়া শেষে জাতীয় পর্যায়ে উত্তীর্ণ প্রত্যেক গ্রুপের ১ম স্থান অধিকারীকে নগদ পুরস্কারসহ সৌদি আরবের মহামান্য বাদশাহ কিং সালমান বিন আব্দুল আজীজের রাজকীয় অতিথি হিসেবে পবিত্র ওমরাহ পালন করানো হয় । অন্যান্য বিজয়ীদেরকেও আকর্ষর্ণীয় পুরস্কার প্রদান করা হয় ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com