মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পুরুষের কিডনিতে পাথর জমার ঝুঁকি বেশি কেন?

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

কিডনিতে পাথর জমার সমস্যায় অনেকেই ভোগেন নারী ও পুরুষ উভয়ই কিডনির সমস্যায় আক্রান্ত হতে পারেন। বিশেষ করে কিডনিতে পাথর হওয়ার সমস্যায় লিঙ্গভেদে অনেকেই ভোগেন। পানি কম পান করা, খাদ্যাভাসের সমস্যা, জীবনযাত্রায় অনিয়মের কারণেই কিডনিতে পাথর হতে পারে। এটি বিরল কোনো সমস্যা নয়।
জানলে অবাক হবেন, প্রতি দশজনের মধ্যে একজনের কিডনিতে পাথর হওয়ার সমস্যায় ভোগেন। সমীক্ষায় দেখা গেছে, কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি আছেন ১১ শতাংশ
পুরুষ ও ৯ শতাংশ নারী। পরিসংখ্যান অনুযায়ী, নারীর তুলনায় পুরুষদের এ সমস্যায় আক্রান্ত হওয়ার সংখ্যা বেশি। তবে কী কারণে পুরুষদের কিডনিতে বেশি পাথর জমে? তার আগে জেনে নিন কেন কিডনিতে পাথর জমে- মূলত ক্যালসিয়াম জমে কিডনিতে পাথর তৈরি হয়। ক্যালসিয়াম অক্সালেট আছে এমন খাবার বেশি খেলে কিডনিতে পাথর জমার ঝুঁকি বাড়ে। যেমন- খেজুর, বেরি, কামরাঙার মতো ফল, পালং শাক, বিটসহ গাজরেও প্রচুর ক্যালসিয়াম অক্সালেট থাকে। তাই এ খাবারগুলো বেশি পরিমাণে খাওয়া উচিত নয়।
এছাড়া পানি কম খেলেও কিডনিতে পাথর জমে। পানি কিডনি থেকে ক্যালসিয়াম অক্সালেট বের করে দেয়। পর্যাপ্ত পানি না খেলে এই সমস্যা আরও বাড়তে পারে। এছাড়া মদ্যপান, অতিরিক্ত লবণ ও মসলা দেওয়া খাবার দীর্ঘদিন ধরে খেলেও কিডনিতে পাথর জমার ঝুঁকি বাড়ে। তবে নারীর তুলনায় পুরুষদের কিডনিতে পাথর জমার ঝুঁকি বেশি হওয়ার কারণ কী? বিজ্ঞানীরা বলছেন, এর প্রধান কারণ পানি কম খাওয়া। পরিসংখ্যান বলছে, পুরুষরা নারীর তুলনায় কম পানি খান। এ কারণে পুরুষরা বেশি ডিহাইড্রেশনেও ভোগেন। আর সে কারণেই তাদের কিডনিতে পাথর জমার ঝুঁকি বাড়ে। বিজ্ঞানীরা আরও বলছেন, মদ্যপান ও জীবনযাত্রায় অনিয়মের ক্ষেত্রে পুরুষরা নারীর তুলনায় এগিয়ে আছেন। এ কারণেই তাদের কিডনিতে পাথর জমার আশঙ্কা বেশি। সূত্র: অর্ল্যান্ডো হেলথ




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com