শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আলোকিত মানুষ হতে হলে আলোকিত মানুষের জীবনী সম্পর্কে জানতে হবে

বশির আলম টঙ্গী
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

গাজীপুর টঙ্গীতে হজরত আলী মেমোরিয়াল একাডেমি এন্ড কলেজের উদ্যোগে আলোকিত মানুষ গড়ার লক্ষে করণীয় কী? শীর্ষক আলোচনা সভা, কাওয়ালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় হজরত আলী মেমোরিয়াল একাডেমি এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হজরত আলী মেমোরিয়াল একাডেমি এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ নেকবার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন হজরত আলী মেমোরিয়াল একাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ মোবারক করিম। আলোকিত মানুষ গড়ার লক্ষে করণীয় কী? শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আলোকিত মানুষের প্রথম পরিচয় হচ্ছে তারা কথা বলে কম। এই পৃথিবীতে সর্ব নিকৃষ্ট প্রানী হচ্ছে মানুষ ও সর্বশ্রেষ্ট প্রাণী ও হচ্ছে মানুষ এই কথাটা আমার বানানো কোনো কথা নয়। পবিত্র কোরআনে এটি বর্ণীত হয়েছে আপনারা জানেন এই পৃথিবীতে যত বিজ্ঞানী হয়েছে এই কোরআনকে রিসার্চ করেই হয়েছে। শয়তানের যত গুনাবলী, ফেরেস্তার যত গুণাবলি তা মানুষের মধ্যে দেওয়া আছে। আল্লাহ মানুষকে বিবেক বুদ্ধি দিয়েছেন ভাল মন্দ বুঝার ক্ষমতা দিয়েছেন যা অন্য কোন প্রানীর মধ্যে সেই ক্ষমতা দেননি। এসময় কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করে বলেন, নুর/আলো/জ্যোতি আল্লাহর এমন এক নিয়ামত, যার মাধ্যমে নবী-রাসুল ও আল্লাহর একনিষ্ঠ বান্দারা আল্লাহর নির্দেশে মানুষকে ভ্রষ্টতার পথ থেকে আলোর পথে পরিচালিত করেছেন।তিনি বলেন, পবিত্র কোরআনে এসেছে, যারা বিশ্বাস স্থাপন করে, আল্লাহ তাদের অভিভাবক। তিনি তাদের অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন। আর যারা অবিশ্বাসী, খোদাদ্রোহী অপশক্তি তাদের অভিভাবক। তারা তাদের আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায়। ওরা হলো জাহান্নামের অধিবাসী। সেখানে তারা চিরকাল থাকবে। তিনি আরো বলেন, আলোকিত মানুষ হতে হলে তর্ক করা যাবে না। তর্ক করা শয়তানের কাজ। সেই সাথে অন্তর পরিস্কার ও লোভ পরিহার করতে হবে। তাই আলোকিত মানুষ হতে হলে আমাদের কোরআনের কথা মতো চলতে হবে। আলোকিত মানুষ হতে হলে আলোকিত মানুষের জীবনী সম্পর্কে জানতে হবে। পৃথিবীর সর্ব শ্রেষ্ঠ মানব হযরত মোহাম্মদ (সঃ) এর জীবনী থেকে ও অন্যান্য মনীষাদের জীবনী থেকে শিক্ষা নিতে হবে। আলোকিত মানুষ হতে হলে আপনাকে জানতে হবে ভালো-মন্দ সম্পর্কে, ন্যায়-অন্যায় সম্পর্কে, করণীয়-বর্জনীয় সম্পর্কে। নৈতিকতার কষ্টিপাথরে যাচাই করে নিতে হবে প্রতিটি কথা ও কাজকে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঁনেসা সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি সোলাইমান হুসাইন, হজরত আলী মেমোরিয়াল একাডেমি এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মাহমুদুল হাসান শামীমের উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন ফাস্ট এসিস্ট্যান্ট ইসলামী ব্যাংক চৌরাস্তা শাখার সহ-সভাপতি মামুনুর রশিদ, ইমরান হোসেন, শওকত ট্রেডিং কর্পোরেশন এর চেয়ারম্যান শওকত হোসেন মিরাজ, তারুণ্যের স্বদেশ পরিষদের আহ্বায়ক আসিফ হাসান ইয়াকুব, ফয়েজ আলী ইসলাম প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com