শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কুড়িগ্রামে বিপন্ন প্রজাতির শকুন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

কুড়িগ্রামের রৌমারীতে দেখা মিলেছে বিপন্ন প্রজাতির শকুনের। ভারতের হিমালয় থেকে উড়ে আসা শকুনটি দেখতে ভীড় করে উৎসুক জনতা। পরে স্থানীয়রা এটিকে বনে অবমুক্ত করে দেয়। গত বুধবার বিকেলে রৌমারী উপজেলার শৈলমারী ডাংগুয়া পাড়া গ্রামে শকুনটি দেখা যায়। স্থানীয়রা জানায়, বুধবার বিপন্ন প্রজাতির শকুনটি উড়ে এসে মো. মাছুম আলীর টিনের চালে অবস্থান নেয়। পরে মাছুম আলীসহ দু’তিনজন যুবক শকুনটি আটকে রেখে বন্য প্রাণী অপরাধ দমন অধিদপ্তরে খবর দেয়।
মাছুম আলী বলেন, শকুনটি অসুস্থ ছিল। বন্য প্রাণী অধিদপ্তরের সাথে কথা বলে প্রাথমিক চিকিৎসার পর স্থানীয় একটি বনে শকুনটিকে অবমুক্ত করা হয়েছে। বন্য প্রাণী অধিদপ্তরের কর্মকর্তা রথীন্দ্র বলেন, দুর্গম ও প্রত্যন্ত অঞ্চল হওয়ায় ফোনে প্রাথমিক চিকিৎসার পরামর্শ দিয়ে শকুনটি অবমুক্ত করার পরামর্শ দেয়া হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com