শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিডিআর হত্যাকাণ্ডে কোনো দেশের সম্পৃক্ততা পেলে দায়ী করা হবে: ফজলুর রহমান

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে গঠিত স্বাধীন তদন্ত কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান বলেছেন, দলিল প্রমাণের ভিত্তিতে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে দেশের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদেরকেই দায়ী করা হবে। বৃস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরের ঢাকা ব্যাটালিয়নের (৫ বিজিবি) সম্মেলন কক্ষে কমিশনের প্রথম বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন ফজলুর রহমান বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত শেষ হবে। কোনো কিছু দ্বারা প্রভাবিত হবো না।
এ সময় কমিশনের জন্য সাচিবিক সুবিধা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। স্বাধীন তদন্ত কমিশনের এই চেয়ারম্যান বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্র ও শত্রুকে চিহ্নিত করতে দায়িত্ব দেওয়া হয়েছে। তাই কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিরাপত্তাসহ নানা সুবিধাদি নিশ্চিত করতে হবে।
তদন্ত কমিশনের সব কাজ জাতির সামনে খোলামেলাভাবে উপস্থাপন করা হবে জানিয়ে তিনি আরও বলেন, দুইজন দেশি ও বিদেশি আইনজ্ঞ আমাদের সঙ্গে কাজ করবেন। এর আগে, গত ২৪ ডিসেম্বর বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে স্বাধীন তদন্ত কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে সরকার।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com