শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিপিএলে শেষ মুহূর্তে দল পেলেন তামিম ও ইকবাল

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

কিছু দিন আগেই বাংলাদেশকে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ শিরোপা এনে দেন আজিজুল হাকিম তামিম। ক্ষুরধার অধিনায়কত্বের পাশাপাশি ব্যাট হাতেও ছিলেন সফল। বিস্ফোরক ব্যাটিংয়ে নজর কাড়েন জাতীয় লিগ টি-টোয়েন্টিতেও। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ শিরোপা এনে দিতে বল হাতে দারুণ ভূমিকা রাখেন পেসার ইকবাল হোসেন ইমন। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি। জিতে নেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। এরপর জাতীয় লিগ টি-টোয়েন্টিতেও তোলেন গতির ঝড়। যার পুরস্কার হাতেনাতেই পেয়েছেন তামিম ও ইকবাল। আসন্ন বিপিএলে দল পেয়েছেন তারা। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপজয়ী অধিনায়ককে শেষ মুহূর্তে এসে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স। আর ইকবালকে দলে নিয়েছে ফরচুন বরিশাল।
নাকের ডগায় অপেক্ষা করছে বিপিএল। ৩০ ডিসেম্বর পর্দা উঠবে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরের। আসরকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে ব্যস্ত দলগুলো। এর মাঝেই এলো তাদের দল পাওয়ার নতুন খবর। তামিম অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে দ্বিতীয় সর্বোচ্চ ২৪০ রান করেন। যার ধারাবাহিকতায় ডাক পান এনসিএলে। সেখানেও হয়েছেন সেরা পাঁচ রান সংগ্রাহকের একজন। নয় ম্যাচে ১৩৭ স্ট্রাইক রেটে করেন ২৩৭ রান।
আর ইকবাল এশিয়া কাপে ৫ ম্যাচ খেলে নেন আসর সর্বোচ্চ ১৩ উইকেট। ফলশ্রুতিতে সুযোগ মেলে এনসিএলে। এখানে ৬ ম্যাচে ৭.৪৩ ইকোনমিতে নেন ৫ উইকেট।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com